মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে ব্রাজিলকে চমকে দিল জাপান শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিশেহারা অপরাধী ও মাদক করবারকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না : আইনমন্ত্রী

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:42 pm, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের।
এ ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’— শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।
তিনি আরও বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণায় আরও বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশের মানবসম্পদের সম্ভাবনা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী স্থান পেয়েছেন। এটি দেশের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, মানবসম্পদকে শুধু অদৃশ্য সম্পদ হিসেবে না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ কারণে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি পোশাকের ব্যবহার ও পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাটের আঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ সম্পদের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোরও সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফলাফল আশানুরূপ হয়নি। এ অবস্থায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী আগে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব অনিয়ম ও ত্রুটির কারণ অনুসন্ধান করা হবে। এছাড়া এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষাও শীঘ্রই অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এহছানুল হক মিলন বলেন, দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com