রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা ঘোড়াঘাটে দুর্গাপূজাকে সামনে রেখে নারিকেল-গুড়ের চাহিদা ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপি’তে ২১১১টি মামলা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ লাশের পরিচয়ের ভরসা কেবল ডিএনএ ৩ উইকেট নিয়েও তাসকিনের মুখে হাসি নেই

আশুলিয়ায় ৫ লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার-২

প্রতিনিধি সাভার
  • আপডেট সময় : 3:21 pm, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) এবং একই জেলার গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কামাল।ও মানিক নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় কামালের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তাঁর কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বর সংবলিত একটি পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎অন্যদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি জাল নোট এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের জাল নোট।
‎
‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি এবং সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎এছাড়া জাল টাকার কারবারসহ সব ধরনের অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও যোগ করেন ওসি।
‎###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com