শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ব্রাজিল-মরক্কোর গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 12:00 pm, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের সি-গ্রুপকে বলা হচ্ছে আসরের অন্যতম আকর্ষণীয় গ্রুপ। এই গ্রুপের মূল আকর্ষণ টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল।
তাদের সঙ্গে যোগ দিয়েছে বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো। দীর্ঘ ২৮ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে ফুটবলের এই মহোৎসবে ফিরেছে স্কটল্যান্ড, আর ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া হাইতি।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল কি প্রত্যাশা মাফিক অনায়াসে গ্রুপ পর্ব পার হতে পারবে? মরক্কো কি তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারবে, নাকি স্কটল্যান্ড এত বছর পর ফিরে এসে নিজেদের মেলে ধরবে?

অপটা সুপারকম্পিউটারের ভবিষ্যৎবাণী অনুযায়ী, টুর্নামেন্ট পূর্ব সিমুলেশনে ৯৬.৯ শতাংশ ক্ষেত্রে ব্রাজিলের শেষ ৩২-এ যাওয়ার সম্ভাবনা দেখা গেছে, যার মধ্যে ৬০.২ শতাংশ সম্ভাবনা তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ব্রাজিলের পর মরক্কোর শেষ ৩২-এ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আফ্রিকান চ্যাম্পিয়নদের সম্ভাবনা ৮৮.৭ শতাংশ, যেখানে স্কটল্যান্ডের সম্ভাবনা ৬৫.৬ শতাংশ।

অন্যদিকে মাত্র ১৫.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে হাইতির শেষ ৩২-এ ওঠার সুযোগ সবচেয়ে কম।

এই বিশ্বকাপটি ব্রাজিলের জন্য একটি মাইলফলক। ইতিহাসে এই প্রথম ব্রাজিলের বাইরের কোনো কোচ হিসেবে কার্লো আনচেলত্তি সেলেসাওদের বিশ্বকাপ দল পরিচালনা করতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com