সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 4:46 pm, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

খুলনার পাইকগাছায় কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় পড়ে গিয়ে প্রাণ গেল বড় ভাই মৃত মান্দার বৈরাগীর ছেলে বীরেন্দ্র বৈরাগী(৭৯)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮ দিকে উপজেলার কপিলমুনি ইউপির নাবা গ্রামে। নিহতের ছেলের বৌ বৈশাখী বৈরাগী জানান, দুই পরিবারের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মন্দির তৈরি করতে ইট রাখলে সোমবার সকালে ছোট দাদা শশুরসহ তার তিন ছেলে এসে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় আমার কাকা শশুর কিরোন বৈরাগী আমার শশুর বীরেন্দ্র বৈরাগীকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশ্ববর্তী প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন।

কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাচী সিকদার জানান, পৌনে দশটার দিকে টার দিকে অসুস্থ অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে চেক করে দেখা যায় হার্টের পালস ও পেশার ছিলনা। চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার চোখে অপারেশন করা ছিল। এছাড়াও তার হার্টের রোগে অসুস্থ ছিল। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আমরা হাসপাতাল ও এলাকা পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুর ১ টা সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কপিলমুনি হাসপাতালে রাখা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com