মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত উদ্ভাবন নির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিতর্কে কৃতি শ্যানন, এবার কী কারণ লম্বা চুল ছেঁটে নতুন লুকে হালান্ড নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম নুসরাত হত্যা : হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ আসামির যাবজ্জীবন, খালাস ১০ জন

সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:43 pm, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে দেশের ১৬ জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রবিবার রাত ৯টার মধ্যে মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।
এর আগে সাড়ে ৫টায় দেওয়া এক বার্তায় বলা হয়েছে, এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত সংঘটিত হচ্ছে, যা পরবর্তীতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলিতে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এদিকে রবিবার বিকেলে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে।

এতে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়ে একজন করে মারা গেছে বজ্রাঘাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com