সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ভোলার কবি রিপন শান এর জন্মদিনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : 5:11 pm, বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নদীবাংলার কবি, কলেজ শিক্ষক, কণ্ঠশিল্পী, বীরমুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রিপন শানের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে জীবন ও সাহিত্য মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৩ মার্চ ২০২৬ সন্ধ্যায় লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্টে লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বহুগুণে গুণান্বিত কবি রিপন শান লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- ভোলা জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান, ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ মিয়া, জলসিঁড়ি সাহিত্য আসর ভোলার সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক শাহাব উদ্দিন শামীম, বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলান মো. সালাউদ্দিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা যুবদলের সভাপতি ও গীতিচয়ন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, লালমোহন পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস ফরাজী, উপজেলা যুবদল নেতা মহিউদ্দিন মারুফ, নিজাম উদ্দিন মিয়া প্রমুখ ।

সভায় সভাপতিত্ব করেন লালমোহন মিডিয়া ক্লাবের বর্তমান সভাপতি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজান হাওলাদার। এ সময় বক্তারা কবি রিপন শানের সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনরা উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন – লালমোহন মিডিয়া ক্লাবের সদস্য সাংবাদিক মাওলানা মোঃ নেছার উদ্দিন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com