রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন তেল চুক্তি নিয়ে ভেনেজুয়েলাবাসীর মধ্যে সংশয় থাকলেও অর্থনীতি পুনরুদ্ধারের আশা প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু : প্রতিমন্ত্রী শাহে আলম নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৩৪, এখনো নিখোঁজ ২৪৯৮ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী বিশেষ একটি সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া ২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যাবে যমুনায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:41 pm, সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ সোমবার সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে এনসিপি প্রতিনিধি দল। এনসিপির মিডিয়া উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

https://442e97ce70a7ab820e55930ca17f0d7f.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

বার্তায় বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে গণভোটে জনমত ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com