শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

এক হচ্ছে স্বাস্থ্যের দুই বিভাগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:31 pm, মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ফাইল ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা দুটি পৃথক বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এ অনুমোদন দেন।

এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্র করে নতুন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠন করা হবে।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বিভক্ত করার উদ্দেশ্য ছিল সেবার মান উন্নত করা ও কার্যক্রম সহজ করা। তবে বাস্তবে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় থাকা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় কাঙ্ক্ষিত ফল আসেনি। বরং অভিজ্ঞতায় দেখা গেছে, এই দ্বৈত কাঠামোর কারণে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

প্রেস সচিব আরও জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমে আবারও গতি ও সমন্বয় আনতে রুলস অব বিজনেস অনুযায়ী দুটি বিভাগ একীভূত করার অনুমোদন নেওয়া হয়েছে।

এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। এই প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যদিও মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com