শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন

কক্সবাজার সংবাদদাতা
  • আপডেট সময় : 8:42 pm, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শহীদের রক্তের শপথ, বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এ দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক, নাগরিক, মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে বিএনপির শপথ।

শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা স্টেশনে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছে। স্বৈরাচারের পতন হয়েছে। হারানো ভোটাধিকার জনগণ ফিরে পেয়েছে, সেই ভোট প্রয়োগ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে।

‎সালাহউদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আপনাদের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ হবে কৃষকের। কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, কৃষকেরা ন্যায্যমূল্যে সার-বিষসহ সব কিছু পাবে এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। এ দেশে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সব দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে নিয়ে আসব। তাদের পারিবারিক কার্ড দেওয়া হবে। তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডালসহ সব কিছু দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com