শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 12:05 pm, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার দূরে আজ (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে কম্পনের মাত্রা ছিল খুবই সামান্য। অল্প ঝাঁকুনির কারণে অধিকাংশ মানুষ ভূমিকম্পটি টেরও পাননি।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জনের মৃত্যু ও ৬০০ এর বেশি মানুষ আহত হন। তীব্র কম্পনে আতঙ্কিত বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, এর আগে এত শক্তিশালী ভূমিকম্প তারা অনুভব করেননি।

ভূমিকম্পটির পরদিন আরও তিনটি আফটারশক অনুভূত হয় ঢাকা ও আশপাশের এলাকায়। এতে নতুন করে আতঙ্ক তৈরি হলেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com