সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

পটুয়াখালীতে বিএনপি’র পথসভা

পটুয়াখালী সংবাদদাতা
  • আপডেট সময় : 9:29 pm, শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জেলার বাউফল উপজেলায় আজ বিএনপি’র এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার।

কনকদিয়া ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি বাহাউদ্দীন হাওলাদার-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তসলিম তালুকদার, বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সালমা আলম, উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান ও আব্দুর রহমান সেলিম প্রমুখ।

এ অনুষ্ঠানে বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পথসভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com