রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

সংবাদদাতা
  • আপডেট সময় : 1:12 pm, বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের কেন্দ্রগুলো শিক্ষার্থীদের লম্বা লাইনে অপেক্ষা করতে ও লাইন ধরে ভোট দিতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দেন চারুকলা বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা রায় নিহা।

তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম। কোনোরকম ঝামেলা ছাড়াই ভোট দিয়ে খুবই ভালো লাগল।
তিনি আরো বলেন, ‘আমি আশাবাদী যারাই নির্বাচিত হবেন, ক্যাম্পাস নারীদের জন্য নিরাপদ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীদের পক্ষে জোড়ালো ভূমিকা রাখবেন।

দীর্ঘ ৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৪ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। সহসভাপতি পদে লড়ছেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক পদে আছেন ২২ জন প্রার্থী। ১৪টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ৪৭৩ জন।

প্রতিটি হল সংসদে ১৪টি করে মোট পদের সংখ্যা ১৯৬টি। এ ছাড়াও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে ১০ পদে লড়ছেন ২০ জন। সব মিলিয়ে একজন ভোটারকে ৪০টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে পাঁচ পাতার ব্যালটে ওএমআর ফরমে । এরপর মেশিনে গণনা করে ১৫টি কেন্দ্রে ফলাফল গণনা হবে এবং ব্যবসা অনুষদ ভবনে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com