সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার

শাড়িতেও যে অনন্যা মিমি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:27 pm, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সোমবারই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হয় মিমি চক্রবর্তীকে। টানা ন’ ঘণ্টা ম্যারাথন জেরার পর জানা যায়, অভিনেত্রীর বয়ানে আপাতত সন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারীরা। চব্বিশ ঘণ্টা কাটতেই মঙ্গলবার ‘রক্তবীজ ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতিতে নজর কাড়লেন অভিনেত্রী। পরনে গোল্ডেন বেইজ রঙের কারুকাজ করা শাড়ি। সঙ্গে মানানসই ভারী গয়না। কানে ঝুমকো। খোলা চুলে ‘সংযুক্তা’ যেন আরও মোহময়ী। এককথায়, নজর ফেরানো দায় হয়ে ওঠে তাঁর দিক থেকে। শুধু বিকিনি নয়, শাড়িতেও যে তিনি অনন্যা, সেটা ‘রক্তবীজ ২’-এর হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবারও প্রমাণ করলেন মিমি। ইতিমধ্যেই অনুষ্ঠানের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত টুকরো কোলাজে নেটপাড়ায় ভাইরাল। আর সেখানেই মিমির মিষ্টি হাসি মন জয় করেছে অনুরাগীদের।আগামী ২৬ সেপ্টেম্বর পর্দায় দুঁদে পুলিশ অফিসার হিসেবে ধরা দেবেন মিমি চক্রবর্তী। তার প্রাক্কালেই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয় অভিনেত্রীকে। মঙ্গলবার অঙ্কুশ হাজরাও সংশ্লিষ্ট ইস্যুতে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন। সম্ভবত, সেই কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনুপস্থিত অঙ্কুশ। তবে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ট্রেলারে কিন্তু সাড়া ফেলে দিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদের ‘মুনির আলম’। শুধু তাই নয়, বুধবার ট্রেলার প্রকাশ্যে আসার পরই টিম ‘রক্তবীজ ২’ বুঝিয়ে দিয়েছে পঁচিশের পুজোর বক্স অফিসে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়িতে নারাজ তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com