সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর ৭ গোলে হারের পর মদরিচ যা বললেন শাহজালালে জুতার ভিতরে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ধরা ২ বিমানকর্মী

সিলেট সদরে অভিযান, আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ

সিলেট সংবাদদাতা
  • আপডেট সময় : 10:16 pm, শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সিলেট সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার ধুপাগুল ও মহালদিক গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই পাথর জব্দ করে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী ও প্রশাসনের অন্যান্য সদস্যরা অংশ নেন।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। তিনি বলেন, ‘শনিবার ধুপাগুল ও মহালদিক গ্রামের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এগুলো সাদাপাথর প্রতিস্থাপন করা হবে।’

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই প্রশাসনের শিথিলতার সুযোগে শুরু হয় বেপরোয় পাথর লুট।
প্রকাশ্যে প্রশাসনের সামনেই গত এক বছর ধরে লুটে নেওয়া হয়েছে পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর। মাঝেমধ্যে প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় কিছুদিন বন্ধ থাকে লুটপাট। তবে গত মাসের শেষ দিকে লুটপাটের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্র পাথরহীন হয়ে পড়ে।
হারিয়ে যায় অন্তত ২০০ কোটি টাকার পাথর। গত ১০ আগস্ট কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় দেশজুড়ে। এর পর থেকে দেশের গণমাধ্যমগুলোর সংবাদ ও ফেসবুকে সারা দেশের নেটিজেনরা সোচ্চার হলে প্রশাসনের টনক নড়ে।

সাদাপাথর লুটের সঙ্গে প্রথম থেকে উঠে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের নাম। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন।
পাথর লুটের অভিযোগে সোমবার তার পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিএনপির আরো কয়েকজন নেতা লুটপাটে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতার ব্যাপারেও গুঞ্জন রয়েছে।

এদিকে সাদাপাথরের লুটের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। বিভিন্ন সামাজিক সুশীলসমাজসহ পরিবেশবাদী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এরই প্রেক্ষিতে বুধবার সাদাপাথর পরিদর্শনে যায় দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের একটি তদন্ত দল। তদন্ত শেষে দুদক জানায়, সাদাপাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com