বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ মে: আজকের মুদ্রার রেট ১৪ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: শুভ মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র খুলনায় যমজ কন্যা শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন ৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : অধ্যাপক ড. আসিফ নজরুল প্রধানমন্ত্রী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন : সাদিক রিয়াজ চৌধুরী এমপি

চিকিৎসাধীন রোগীর ওপর হামলার চেষ্টা: দেশীয় অস্ত্রসহ যুবক আটক

এরশাদুল হক নুরী, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
  • আপডেট সময় : 11:46 pm, শনিবার, ৫ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ জুলাই) উপজেলার কচাকাটা থানাধীন দক্ষিণ সরকারটারী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল করিম ও আমির হোসেন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন। আহতদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর শনিবার সকালে জহুর আলীর ছেলে লুৎফর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে প্রতিপক্ষের এক রোগীর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও কর্মীরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ লুৎফর রহমানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং তার নিকট থেকে দুটি ধারালো হাসুয়া উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “এক যুবক ধারালো দুটি অস্ত্রসহ হাসপাতালের ভেতরে প্রবেশ করলে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে তাকে আটকে রেখে থানা পুলিশকে জানাই।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, “গ্রেফতারকৃত লুৎফর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আজ শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।”

হাসপাতলের মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের অস্ত্রসহ প্রবেশের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com