শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী গাজীপুরের কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক ব্যালন ডি’অরের জমকালো মঞ্চে ‘অনিশ্চিত’ পিএসজি তারকারা

মৌলভীবাজারে ভারতীয় মদসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 5:55 pm, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে কমলগঞ্জ উপজেলা এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস(২৭) নামে ১ জনকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫শে নভেম্বর) এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলাধীন ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।

সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ দায়িত্বে রাখায় রমেশ রবিদাস’কে আটক করা হয়।

আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি 

মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, আজ মঙ্গলবার (২৭শে নভেম্বর) মাদক আইনে মামলা দায়ের এর পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com