শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী গাজীপুরের কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক ব্যালন ডি’অরের জমকালো মঞ্চে ‘অনিশ্চিত’ পিএসজি তারকারা শেষ টেস্টে অজিদের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার পেসার

ভারতীয় ১৮বোতল নাইট রাইডার মদসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 5:27 pm, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর থেকে ভারতীয় ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টায় দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১১-৬০৩২) জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- রাজনগর উপজেলার পাচগাঁও গ্রামের আব্দুল মুকিত তালুকদারের ছেলে রুমেল মিয়া তালুকদার (৩২) ও একই গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১)।

তথ্য সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে উপপরিদর্শক জাকির হোসেন সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে সিএনজিসহ চটের বস্তায় ১৮ বোতল নাইট রাইডার মদসহ তাদের আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা হবে বলে ধারণা করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৮ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই জনকে সোমবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com