রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

হাসিনা-কাদের, ইনু-মেননের প্রতীকী ফাঁসি দেওয়া হলো টিএসসিতে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:58 pm, সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর পায়রা চত্বরে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী নেতা ওবায়দুল কাদের, জাসদের নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির জি এম কাদেরের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে ‘ছাত্র-জনতার ফাঁসির মঞ্চ’ করে তাদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপস্থিতিতে প্রতিকী ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকর করার পূর্বে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ পা হারিয়েছে, হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে।
ভাই তার বোন হারিয়েছে, পিতা তার সন্তান হারিয়েছে, মা তার ছেলেকে হারিয়েছে, তারা কি কেউ কখনো ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে?’

তিনি আরো বলেন, ‘আমরা এই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেঈমানি করব না। করতে পারি না। যেসব আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com