বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

ভোলার ৩টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 11:33 am, মঙ্গলবার, ২১ মে, ২০২৪

জেলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলব।
এ ৩ উপজেলার মোট ৭ লক্ষ ৫১ হাজার ৪’শ ৯৪ জন ভোটার ২৫২ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৯১ হাজার ৬’শ ৪৭ জন, নারী ভোটার রয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮’শ ৪১ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। এছাড়া মোট ২৫২ টি কেন্দ্রের মধ্যে ১৩৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
৩ উপজেলার নির্বাচনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশ নিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন বাসেস’কে বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় ভোট গ্রহণ চলছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, সব ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ফরিদ হোসেন ও আবুল কালাম বলেন, তারা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রে আসতে তাদেরকে কেউ বাধা দেননি।
বাপ্তা ইউনিয়নের টবগী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে স্কুল শিক্ষিকা ফাতেমা বেগম কেন্দ্রের পরিবেশের সন্তোষ প্রকাশ করে বলেন, এমন পরিবেশ অব্যাহত থাকলে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com