সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ফের পাকিস্তানে আসছে ইরানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিসিকের সেবা কেন্দ্র

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 7:29 pm, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন উদ্যোক্তা খুঁজে পাওয়া ও তাদের মধ্যে দেশের ক্ষুদ্র, কুটি ও মাঝারি শিল্প খাতে একটি নতুন ধারার সৃষ্টির লক্ষ্যে নিয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ডিআইইউ ক্যাম্পাসে তাদের নিজস্ব সেবা কেন্দ্র চালু করেছে। ডিআইইউ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ড,মো,সবুর খান ও বিসিকের চেয়ারম্যান মুহ,মাহবুবুর রহমান এর যৌথভাবে বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় এ শিল্প সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড,এম,লুৎফর রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিআইইউর ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের অধ্যাপক ড,মাসুম ইকবাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডিআইইউর ইন্ডাস্ট্রিয়াল ইনোভেন সেন্টারের প্রকল্প পরিচাল আবু তাহের খান।

অনুষ্ঠানে প্রধান উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান মাহাবুবুর রহমান তিনি অনুষ্ঠানে বক্তব্যকালে বলেন, যে দেশ ক্ষুদ্র ও কুটিশিল্প খাতে বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বিসিক সেই ১৯৫৭ সাল থেকে কাজ করে আসছে। যেখানে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিল ঐতিহ্যবাহী কার শিল্প ও হস্তশিল্পের কারখানা। পরবর্তীতে এর সাথে নানা ধরনের অপেক্ষাকৃত বড় উদ্যোক্তারা যুক্ত হলেও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষিত যুবকেরা কখনো মূলধারার হয়ে উঠতে পারেনি। কিন্তু বিসিক সে টি করে দেখাতে চাই। এবং সেই লক্ষ্য লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী তরুণ উদ্যোক্তাদেরকে উপজীব্য করে এ ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টির কাজ শুরু করা হলো। আর তারই ধারাবাহিকতার ডিআইইউর ক্যাম্পাসে বিসিকের সেবা কেন্দ্র চালু করা হলো।

ড্যাফোডিল ইউনিভার্সিটি কথা উল্লেখ কররতে যেয়ে তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে প্রচলিত ধাচের বাজারের দিকে ঠেলে না দিয়ে ডিআইইউর যে তারা স্নাতকদেরকে উদ্যোক্ত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে এবং এ কাজে পুজি, প্রশিক্ষণ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ উপকরণের ও ব্যবস্থা করেছে। তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ডিআইইউর ক্যাম্পাসে বিসিক শিল্প সহযোগিতা কেন্দ্র স্থাপনা করতে দেয়াকে তিনি সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার পারস্পরিক সহযোগিতার একটি চরম উদাহরণ হিসাবে ও বর্ণনা করেন।

ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড,মো,সবুর খান তার বক্তব্যের সময় বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি উদ্যোক্তমুখী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিসিকের শিল্প সহযোগিতা কেন্দ্র স্থাপনের জন্য বিসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, বিসিক যেমনি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছে ড্যাফোডিলের শিক্ষার্থী উদ্যোক্তারাও তেমনি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তাদের মাঝারি শিল্পের উপর তারা ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য।

ডিআইইউর উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান তার সভাপতির ভাষণে বলেন, এদেশে এইতো তরুণদের একটি বড় অংশ যদি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়। তাহলে এদেশে অর্থনীতিতে তানবৈপ-বিক পরিবর্তন আনতে পারে। এ ধারণাকে বিবেচনায় রেখে ড্যাফোডিল ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের কে গড়ে তোলার ব্যাপকভাবে সহায়ক হবে বলে আশা করা য়ায়।

বিসিকু ড্যাফোডিল উভয় সূত্র থেকে জানা যায় যে, বিসিকের জেলা ও প্রধান কার্যালয় থেকে উদ্যোক্তারা যেসব সেবা সহযোগিতা পেয়ে থাকেন। ডিআইইউ ক্যাম্পাসে স্থাপনা বিসিক শিল্প সহায়তা কেন্দ্র থেকেও যেসব সেবা পাওয়া যাবে। বিসিকের উল্লেখিত সেবা
সহায়তাসমূহের মধ্যে রয়েছে, শিল্প নিবন্ধন, প্রশিক্ষণ, ঋণ, কর ও শুল্কমওকুফ সুধিধা পাওয়ার জন্য সুপারিশ। প্রকল্প প্রোফাইল প্রণয়ন বিপণন সমীক্ষা প্রণয়ন মেলা ও প্রদর্শণীর আয়োজনে ইত্যাদি।
শিক্ষার্থীরা এখান থেকে নিজেদের ক্যাম্পাসেই বিসিকের শিল্প সহায়তা কেন্দ্রের মাধ্যমে এসব সুবিধা ভোগ করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com