শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয় বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয় বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১৮ বাজেট ঘোষণা পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ রাশিয়ায় গিয়ে যু’দ্ধে:র ফাঁদে রাজবাড়ীর যুবক, দেশে ফেরার আকুতি তদন্তে নোটিশ গোপনের অভিযোগ, প্রশ্নের মুখে তিন সহকারী শিক্ষা কর্মকর্তা সাক্ষীরা লিখছেন বক্তব্য, অভিযুক্ত কর্মকর্তা ঘুরে দেখছেন তদন্তকক্ষ

সাক্ষীরা লিখছেন বক্তব্য, অভিযুক্ত কর্মকর্তা ঘুরে দেখছেন তদন্তকক্ষ

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 11:17 am, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটি যখন শিক্ষকদের কাছ থেকে লিখিত বক্তব্য নিচ্ছিল, তখন অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ওই কর্মকর্তাকেই তদন্তকক্ষে ঘুরে বেড়াতে ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।                                                                                                                                                                                             একই সঙ্গে কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা তাদের লিখিত অভিযোগপত্র অভিযুক্ত কর্মকর্তা নিজের কাছে নিয়ে রাখেন। ফলে তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা ও সাক্ষীদের স্বাধীনভাবে বক্তব্য দেওয়ার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কার্যক্রম চলাকালে এসব অভিযোগ সামনে আসে। তদন্তে উপস্থিত একাধিক শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, অভিযুক্ত কর্মকর্তার উপস্থিতি ও তৎপরতার কারণে অনেকেই খোলামেলা বক্তব্য দিতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য, তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তার চলাফেরা, শিক্ষকদের সঙ্গে কথোপকথন এবং কাগজপত্র গ্রহণের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, যার বিরুদ্ধে তদন্ত, তিনি যদি তদন্ত চলাকালেই সাক্ষীদের সামনে অবস্থান করেন, তাহলে প্রকৃত তথ্য তুলে ধরা কঠিন হয়ে পড়ে। তাদের অভিযোগ, এমন পরিস্থিতিতে অনেকেই ভয় ও সংকোচের কারণে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে বাধ্য হয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারের বিরুদ্ধে স্লিপ ফান্ডের অর্থ ছাড়ে অনিয়ম, ঘুষ দাবির অভিযোগ, ভোটকেন্দ্র সংস্কারের বিল আটকে রাখা, পেনশন ফাইল নিষ্পত্তিতে বিলম্ব, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে এবং এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। সেই অভিযোগগুলোর তদন্ত চলাকালেই নতুন করে তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠায় শিক্ষক সমাজে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com