শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

হোয়াটসঅ্যাপের ফাঁদ থেকে বাঁচার কৌশল

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 7:53 pm, বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

যত দিন যাচ্ছে ততই নানা রকমের কৌশল দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে। বারবার সতর্ক করা সত্ত্বেও ফাঁদে পা দিচ্ছেন বহু নেটিজেন। সম্প্রতি কলকাতা পুলিশের সাইবার শাখার তরফে নতুন ধরনের জালিয়াতির বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, কীভাবে হ্যাকাররা হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নিজের করে নিচ্ছে।

ঠিক কী ধরনের জালিয়াতির শিকার হচ্ছেন ইউজাররা?
উদাহরণ হিসেবে বলা যায়, গত ২১ জুনের কথা। সেই দিন ছিল বিশ্ব যোগ দিবস। সেদিন অনেকেই হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পান। যাতে ক্লিক করলে অনলাইন যোগ ক্লাসে যোগ দেওয়া হবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু ক্লিক করলেই একটি ৬ সংখ্যার ওটিপি জানতে চাওয়া হচ্ছিল। একবার সেটা দিয়ে ফেললেই ‘সর্বনাশ’। তাহলেই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। এরপর সেই ইউজারের কনট্যাক্টের সকলের কাছে মেসেজ করে আর্থিক সাহায্য চাইতে থাকে হ্যাকাররা।

কীভাবে বাঁচবেন এই ধরনের জালিয়াতি থেকে
যে কোনও ধরনের সন্দেহজনক মেসেজ থেকে সাবধান থাকুন। কেউ কোনও হোয়াটসঅ্যাপ কোড শেয়ার করার মেসেজ পাঠালে করবেন না। তিনি আপনার পরিচিত হলেও। এই ধরনের কোনও মেসেজ ফরোয়ার্ড করবেন না। আপনার পরিচিত কেউ হোয়াটসঅ্যাপে কোড বা কোনও স্পর্শকাতর তথ্য জানতে চাইলে চট করে তা দেবেন না। ভাল করে যাচাই করুন। যদি বুঝতে পারেন কোনও অজানা নম্বর থেকে আপনাকে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, দ্রুত সেটিকে রিপোর্ট করুন। প্রয়োজনে স্থানীয় থানায় যোগাযোগ করুন। সূত্র: সংবাদ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com