শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

হিজড়াদের ডিজিটালি সক্ষম করতে বিসিসির উদ্যোগ

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 8:36 pm, সোমবার, ১৩ মার্চ, ২০২৩

দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়াদের ডিজিটালি সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেন্ডারদের সক্ষমতা উন্নয়নে বিসিসি ১২ মার্চ থেকে ৩০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিসিসির নির্বাহী পরিচালক রনজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন এই কার্যক্রমের পার্টনার প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলেফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. সালেহ আহমেদ।

এই উদ্যোগকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত কার্যক্রম বলে উল্লেখ করেন রনজিৎ কুমার। তিনি বলেন, ‘ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকেও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোল হবে। প্রধান কার্যালয় ছাড়াও বিসিসির সাতটি আঞ্চলিক কার্যালয়ে এই উদ্যোগ সম্প্রসারিত করা হবে।’

তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠিকে আত্মকর্মসংস্থানসহ দেশের উন্নয়নের মূলস্রোতে আনার কার্যক্রম গ্রহণ করায় বিসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. সালেহ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com