সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না: ওবায়দুল কাদের

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 4:59 pm, শনিবার, ১১ মার্চ, ২০২৩

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না। আমাদের প্রাণ থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনও এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে হাতে ক্ষমতা ছেড়ে দেবো না।

শনিবার (১১ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অন্তর জ্বালায় মরে বিএনপি, কি করে পদ্মা সেতু মেট্রোরেল এত উন্নয়ন হলো। আজকে জ্বালা আর জ্বালা। মানুষের চোখ জুড়ে যায়, কিন্তু বিএনপির জ্বালা, বুকের ব্যথা বাড়ে। আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। খেলা হবে জোরদার খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে হবে। দুর্নীতিবাজ, অর্থচুরি, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত, শুধু অপেক্ষা শেখ হাসিনার ডাকের।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। দৌড়াতে দৌড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। কী দুরবস্থা। তাদের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে আশ্রাব্য ভাষায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com