বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

গুলিস্তানে বিস্ফোরিত ভবনের সামনে গণমোনাজাত

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 6:33 pm, বুধবার, ৮ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় গণদোয়া-মোনাজাত হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলিস্তান সিদ্দিক বাজারের বিস্ফোরিত ভবনে বংশাল ঈমাম সমাজের আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মোনাজাত শেষে ঈমাম সমাজের সভাপতি আব্দুল আওয়াল বলেন, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা যেন হেফাজতে থাকি। বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপর তাদের সঙ্গে যুক্ত হয় অন্যান্য সংস্থাগুলো। বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

এদিকে বুধবার বিকেলে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে। দুই মরদেহ উদ্ধারের মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেখ খবর পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

দুই মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আক্তারুজ্জামান বলেন, দুপুর ২টার দিকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বিস্ফোরিত ভবনটিতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেই। ভবনটির একদম বেজমেন্ট থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজন নিখোঁজ বলে আমরা অভিযোগ পেয়েছি। ভবন ও দোকান মালিকদের সঙ্গে কথা বলে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com