বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

গুলিস্তান বিস্ফোরণ জোর করে লাশ নিয়ে গেলেন স্বজনরা

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 10:36 pm, মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এসময় একটি মরদেহ জোর করে ছিনিয়ে নিয়ে যান স্বজনরা।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা বার বার মরদেহ বাড়ি নিয়ে যেতে চান। কিন্তু পুলিশ আনুষ্ঠানিকতার কারণে মরদেহ দিতে রাজি হচ্ছিল না। ক্ষুব্ধ স্বজনরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়। পরে ঢামেকে দায়িত্বরত পুলিশ ও আনসার কর্মকর্তারা বাগবিতণ্ডায় জড়ানো ব্যক্তিদের সরিয়ে দেন।

এক ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগের মর্গে স্বজনদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা চলছে।

এসময় মর্গের বাইরে একটি মরদেহ পড়ে ছিল। চিৎকার চেঁচামেচি করে সেই মরদেহটি জোরপূর্বক নিয়ে যান স্বজনরা।

মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com