বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

জাবির ক্যাম্পাসে অতিথি হয়ে এলেন অঞ্জন দত্ত

সাভার সংবাদদাতা, সিএনআই নিউজ
  • আপডেট সময় : 7:11 pm, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

রঞ্জনা, মালা, ম্যারিঅ্যান, বেলা বোস- গানগুলো শুনলে অচিরেই চোখের সামনে ভেসে উঠবে একটি চেহারা। তিনি অঞ্জন দত্ত। অসাধারণ কথা-সুর-কণ্ঠে গান গেয়ে দুই বাংলা জয় করে আছেন চার দশক ধরে। শুধু গান নয়, নির্মাণ আর অভিনয়েও তিনি দুর্দান্ত প্রভাব বিস্তার করে চলেছেন।

সেই অধরা তারকা অঞ্জন দত্ত নিজেই নেমে এলেন ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে। ক্যাম্পাসের মুক্তমঞ্চ মাতাবেন গানে-গল্পে। শুক্রবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথি হয়ে এলেন অঞ্জন। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গাইবেন তিনি।

অথচ সেই মঞ্চটিকে ঘিরে সকাল থেকেই পিপাসু ভক্ত-শ্রোতাদের আনাগোনা। সময় যত গড়াচ্ছে, ততোই ঘন হচ্ছে। সন্ধ্যা ৬টা নাগাদ সেটি কানায় কানায় পূর্ণ। যেন উপচে পড়ছে অঞ্জন ভক্তদের ঢেউ।

এদিকে দুপুরের পর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যায় পরিবেশনা শুরু হবার কথা থাকলেও দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ভিড় জমাচ্ছেন দর্শকরা। কেউ আগে আগে এসে নিজের বসার জায়গাটি নিশ্চিত করতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। কেউ হল থেকে ডেকে আনছেন বন্ধুদের। আবার ক্যাম্পাসের বাইরে থেকেও এসেছেন অসংখ্য দর্শক। দুপুরের আগে ফাঁকা থাকা মুক্তমঞ্চ দুপুরের পর এক নিমিষেই কানায় কানায় পরিপূর্ণ। সব মিলিয়ে মুক্তমঞ্চ এলাকায় বিরাজ করছে এক উৎসবের আমেজ।

মুক্তমঞ্চকে ঘিরে যখন শ্রোতা-ভক্তদের জনসমুদ্র, তখন খানিক সময়ের জন্য অঞ্জন দত্ত গিটার হাতে রিহার্সালে ব্যস্ত ছিলেন একই মঞ্চে।

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন অঞ্জন দত্ত। দার্জিলিং-এ ছেলেবেলা পার করেন। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় শুরু করেন ও ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন। সঙ্গে গানের কাজটা রয়েছে নিয়মিত। ২০১১ সালে নিজের নির্মিত ও অভিনীত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com