বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

সাভারে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন

সাভার সংবাদদাতা, সিএনআই নিউজ
  • আপডেট সময় : 6:09 pm, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

হাইকোর্টের নির্দেশে সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর দেওয়ানবাড়ি এলাকায় এ অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালা করে ভেঙে দেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার।

জানা যায়,আমিনবাজার ইউনিয়নের দেওয়ানবাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে বায়ু দূষণ করে আবু সাঈদ ব্রিকস এর মালিক আবু সাঈদ ও জাহিদ ইট পুড়িয়ে বাজার জাত করে আসছিলো। পরে আজ বিকেলে ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভেকু দিয়ে পুরো ইট ভাটা গুড়িয়ে ভেঙে দেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার। এসময় ইট ভাটা ভাঙার পাশাপাশি সেখানে প্রস্তুত করে রাখা কাঁচা ইট ও ভেঙে ফেলা হয়।

এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রের অভিযানের খবর পেয়ে অবৈধ ইট ভাটার মালিক ভাটার গেটে বড় তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। পরে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সরকারী কাজে বাধা প্রদান করায় এলাকাবাসী অবৈধ এই ইট ভাটার মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন। অভিযানে এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার জানান,সাভারে সকল অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হবে অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন তিনি। অভিযানে এসময় সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com