বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

সাভারে তেতুঁলঝোড়া বই মেলার উদ্বোধন

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 4:19 pm, সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩


সাভারে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মরণে ভাষার মাসে প্রতি বছরের ন্যয় আজ শুরু হয়েছে নয় দিন ব্যাপী “তেতুঁলঝোড়া বইমেলা-২০২৩”।
দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে এই বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বই মেলার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে বই মেলা উদ্বোধনে এসময় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এখানে বিভিন্ন ধরণের বইয়ের স্টলে যোগ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার জীবনী। স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্ণার। যেখানে বঙ্গবন্ধুর জীবনী সচিত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আজ প্রথম দিন থেকেই বই প্রেমীদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে সাংবাদিক ওয়াসিল উদ্দিন বই মেলা। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com