বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রত্যাশিত: সিইসি কাজী হাবিবুল আউয়াল

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 6:13 pm, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে চলমান বিতর্ককে অপ্রত্যাশিত বলেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমাদের সংবিধান, আইন ও আদালতের রায় অনুযায়ী মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। রাষ্ট্রপতিকে নিয়ে এ ধরনের বিতর্ক অপ্রত্যাশিত”।

তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি (মো. সাহাবুদ্দিন) জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাষ্ট্রপ্রধানের পদটি লাভজনক পদ কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা বিভক্ত।

সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com