বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে রয়েছে বাংলাদেশ

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 6:00 pm, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ভূমিকম্পে নিহতদের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আবদুল মোমেন মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে রয়েছে বাংলাদেশ। হতাহতদের দ্রুত উদ্ধারে বাংলাদেশ প্রয়োজনে আরও সহায়তা দেবে। নিজেদের সাধ্য মতো তুরস্ককে সহযোগিতা করা হবে।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর বাংলাদেশের ভাতৃত্বপূর্ণ আচরণের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানান। মেভলুত কাভুসোগলু আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ড. মোমেন এ সময় সাহায্যের জন্য নির্মাণশ্রমিক পাঠাতে চান। বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com