রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

নতুন চ্যালেঞ্জের মুখে সামাজিক মাধ্যমগুলো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:16 pm, মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সামাজিক প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের কিছু নেতাদের কাছে ‘জঙ্গি’ হিসেবে বিবেচিত তালেবানকে নিয়ে পোস্ট সামলাতে হিমশিম খাচ্ছে।

সামাজিক যোগাযোগের বড় মাধ্যম ফেসবুক বলছে যে, তালেবান একটি জঙ্গি গোষ্ঠী এবং এই গোষ্ঠীর সমর্থনে ফেসবুক প্লাটফর্মে কোনো পোস্ট দিলে তা সরিয়ে ফেলা হচ্ছে।
এদিকে আফগানিস্তানে সরকার গঠন নিয়ে কোনো রকমের তাড়াহুড়া করতে চায় না তালেবান। আন্তর্জাতিক স্বীকৃতিও তারা আদায় করে নিতে চায়।
চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের মতো দেশগুলো সমর্থন দেবে বলে জানিয়েছে। আর তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
তবে দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফিনল্যান্ড, ফ্রান্স, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব।

এরই মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তিনি তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
আশরাফ গনি পালালেও কারজাই জানান, কাবুলেই থাকবেন তিনি। ইতোমধ্যে তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য গঠিত হয়েছে তিন সদস্যের একটি কাউন্সিলও।
আফগান পরিস্থিতি নিয়ে সোমবার রাতে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আফগান নাগরিকদের জন্য মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com