বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
১৪ মে: আজকের মুদ্রার রেট ১৪ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: শুভ মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র খুলনায় যমজ কন্যা শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন ৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : অধ্যাপক ড. আসিফ নজরুল প্রধানমন্ত্রী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন : সাদিক রিয়াজ চৌধুরী এমপি

ভারতের উত্তরাঞ্চলীয় একাধিক প্রদেশে বৃষ্টি ও বন্যা ॥ ১০ জনের প্রাণহানি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:23 pm, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

cq5dam.thumbnail.cropped.750.422-696x392সিএনআই নিউজ : ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব ও হিমাচল প্রদেশে গত তিনদিন ধরে অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সেখানে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উভয় রাজ্য থেকে এ পর্যন্ত ১০ জনেরও বেশি লোকের প্রাণহনির খবর পাওয়া গেছে। এমনকি বন্যা উপদ্রুত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজের জন্যে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। খবর সিনহুয়া’র।
এছাড়া দেশটির রাজধানী দিল্লিতে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আকস্মিক নিচে নেমে গেছে।
টেলিভিশনের সংবাদে পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাস্তাঘাট পানির ¯্রােতে ভেসে যেতে দেখা গেছে। আবহাওয়া বিভাগ পরবর্তী কিছুদিন উত্তরাঞ্চলীয় আরো কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশংকার কথা জানিয়েছে।
দেশটির ইন্ডিয়া টু’ডে পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, হিমাচল প্রদেশে ছয় গবেষক নিখোঁজ রয়েছে।
এর খবরে আরো বলা হয়, হিমাচল প্রদেশে বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় শত শত লোক আটকা পড়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, অনেক নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু মহা সড়কসহ ১শ’টিরও বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com