

তোফায়েল হোসেন তোফাসানি : ঢাকার সাভারের আব্বাস ক্লিনিকের বিরুদ্ধে ভুল অপারেশন করার অভিযোগ উঠেছে। এক রোগীনীকে নাকের পলিপাস অপারেশনের পরিবর্তে টনসিল অপারেশন করেছেন কর্তব্যরত ডাক্তার।
জানাগেছে, গত কয়েকদিন যাবৎ নাকের পলিপাসের কারনে সাভারের আব্বাস ক্লিনিকে আসেন ধামরাইয়ের দেপসাই গ্রামের জিল্লুর রহমানের (৩০) স্ত্রী রুবিনা আক্তার (২৫)। গত ১০ জুলাই তার নাকের পলিপাস অপারেশনের তারিখ নির্ধারণ করা হয়। ঐদিন ডাক্তার আব্বাস উদ্দিন ও স্টাফরা ভুল করে অন্য রোগীর ফাইল এনে টনসিল অপারেশনের জন্য রুবিনাকে অজ্ঞান করে অপারেশন করে ফেলেন। এ সময় রোগীনীর স্বামী ও আত্মীয়রা বিষয়টির প্রতিবাদ করলে পুন:রায় তার নাকের পলিপাস অপারেশন করা হয়।
রুবিনার স্বামী জিল্লুর রহমান ও ভাই রুবেল পারভেজ অভিযোগ করেন, অনুমতি ছারা এ ধরনের ভুল অপারেশন করে আমাদের আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতি করা হয়েছে।
এ ব্যাপারে আব্বাস ক্লিনিকের ম্যানেজার আমির উদ্দিন ভুল স্বীকার করে বলেন, আমরা রোগীনীর কোন বিল রাখবোনা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ডা.আব্বাসের ছোট ভাই মজিবর রহমান ফোন করে অনেক প্রভাবশালীদের উপস্থিত করেন।
এ ব্যাপারে ক্লিনিকের মালিক ডা. আব্বাস উদ্দিনের সাথে কথা বলতে চাইলে ক্লিনিকের উপস্থিত স্টাফরা অসহযোগীতা করেন।