বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

দিনের কোন সময় সবচেয়ে বেশি শিশুর জন্ম হয়?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:10 am, বুধবার, ৪ জুলাই, ২০১৮

download (6)সিএনআই নিউজ :  ভোর ৪ টার সময় শিশুদের জন্মের সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া রাত ১টা থেকে সকাল ৭টার মাঝেই বেশিরভাগ শিশুর জন্ম হয়। সম্প্রতি প্রকাশিত ব্রিটিশ গবেষণার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে শিশুদের জন্ম বেশি হয় ছুটির দিন সকালে। কিন্তু স্বাভাবিক উপায়ে বেশি সন্তান প্রসব হয় মাঝরাতের পর। এই গবেষণা অনুযায়ী, ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৫০ লক্ষ শিশুর জন্মের রেকর্ডের ভিত্তিতে গবেষণা করে ইউনিভার্সিটি কলেজ লন্ডন।

অধ্যাপক অ্যালিসন ম্যাকফারলিন জানান, ওষুধ প্রয়োগের মাধ্যমে প্রসব করানোর ঘটনা বেশি রাতের দিকেই ঘটে। অন্যদিকে, আগে থেকে পরিকল্পনা করে রাখা ‘সিজারিয়ান’ প্রসবের বেশিরভাগই ঘটে সকালের দিকে।

গবেষক দলের সদস্য ডঃ পিটার মার্টিন বলেন, সভ্যতার আদিম কাল থেকে মানুষ দল বেঁধে বাস করত। তারা দিনের বেলায় আলাদা হয়ে খাবার সন্ধান করত এবং রাত্রে একত্রিত হতো। তাই রাতে সন্তান প্রসব করলে মা ও শিশু অনেক বেশি নিরাপত্তা পেতেন।

ডঃ পিটার মার্টিনের মতে, এই কারণে এখনও রাতে প্রাকৃতিকভাবে সন্তান প্রসবের সংখ্যা অনেক বেশি। রয়্যাল কলেজ অব মিডওয়াইভসের শন ও’ সুলিভান জানান, হাসপাতালের মাতৃত্ব পরিষেবাকে আরও বেশি পরিকল্পনা মাফিক সুনিয়ন্ত্রিত করতেই তারা এই গবেষণা চালিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com