বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

তানজানিয়ার সংযুক্ত জমজ বোন মারা গেছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:54 am, বুধবার, ৬ জুন, ২০১৮

download-2-1-696x417সিএনআই নিউজ : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সংযুক্ত জমজ দুই বোন ২১ বছর বয়সে মারা গেছে। দীর্ঘদিন ধরে তারা অসুস্থ ছিলেন। রোববার দেশটির প্রেসিডন্টে একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মারিয়া ও কোনসোলাটা মোয়াকিকুটি শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়। তাদের পেট পরস্পরের সঙ্গে জোড়া লাগানো ছিল। তাদের দুজনেই একটি ফুসফুস ও যকৃত ছিল। একটি করে অঙ্গ দিয়েই দুজনের শরীর কাজ চালাতো।
সিএনএন জানায়, মারিয়া স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটায় মারা যায়। পনের মিনিট পর কোনসোলাটাও মারা যায়।
এই সংযুক্ত জমজ বোন ১৯৯৬ সালে দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকা এনজোম্বেতে জন্মগ্রহণ করে। গত বছরের সেপ্টেম্বর মাসে তাঞ্জানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা জনপ্রিয় হয়ে যায়।
তাদের এই মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি রোববার টুইটারে বলেন, ‘মারিয়া ও কোনসোলাটার মৃত্যুতে আমি খুবই দুঃখিত। আমি যখনই তাদের দেখতে হাসপাতালে যেতাম, তারা দেশের জন্য প্রার্থনা করত। তারা আমাদের দেশের সেবা করার স্বপ্ন দেখত। তাদের পরিবারের সদস্য ও এই মৃত্যুতে যারা শোকাভিভূত তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’
তাঞ্জানিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফস্টিন এনদুগুলিলে বলেন, ‘শান্তিতে ঘুমাও মারিয়া ও কোনসোলাটা। পৃথিবীতে তোমরা সৎ ও সঠিকভাবে জীবনযাপন করেছো।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com