বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখবেন যেভাবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:50 pm, শনিবার, ১২ মে, ২০১৮

100205_bangladesh_pratidin_human-brain-anatomy-video-anatomy-of-brain-parts-stock-footage-video-3705440-shutterstock-physiologyসিএনআই নিউজ : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিমত্তা, স্মৃতি এককথায় মস্তিস্কের কার্যক্ষমতা কমে যাওয়াটাই স্বাভাবিক। কারণ বয়স যতো বাড়তে থাকে মস্তিস্কের কোষগুলো মরে যায়। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স বাড়লেও মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখা যায়। এজন্য তেমন বিশেষ কিছু করার দরকার নেই। প্রতিদিন নিয়ম করে স্রেফ একটা সময় শরীর চর্চা করলেই তা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রথম গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় জন হপকিন্স গবেষণাটি চালায়।

গবেষণায় দেখা যায়, বয়স্কদের মস্তিষ্কের ক্রম অবনতি শারীরিক অনুশীলনের মাধ্যমেই রোধ করা সম্ভব। শরীর চর্চার ফলে মস্তিস্কে এসআইআরটিথ্রি নামে একটি এনজাইমের উৎপাদন বেড়ে যায়। গবেষণাটি পরীক্ষামূলকভাবে ইঁদুরের ওপর চালানো হয়।

গবেষণাটির নেতৃত্বে ছিলেন মার্ক ম্যাটসন। তবে গবেষণায় দেখা যায়, উচ্চমাত্রায় মানসিক চাপের সময় এসআইআরটিথ্রি নামে এনজাইম উৎপাদন হয় না। তবে হুইলের ওপর দৌড়ানোর মতো শারীরিক পরিশ্রমের ফলে এ অচলাবস্থা কেটে যায় এবং এনজাইমটির উৎপাদন শুরু হয়।

ম্যটসন এ বিষয়ে বলেন, ‘রানিং হুইল অনুশীলন স্বাভাবিকভাবে নিউরনে এসআইআরটিথ্রি নামে এনজাইম বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের অবনমন প্রতিহত করে।’

‘সেল মেটাবলিজম’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণারটির ফলাফল প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com