বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

২৭ কেজি ওজনের শরীরে ৭ কেজির টিউমার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:35 pm, শুক্রবার, ১১ মে, ২০১৮

drokসিএনআই নিউজ :  দেহের ওজন মাত্র ২৭ কেজি। শীর্ণকায় শরীর। সেই শরীরেই বাসা বেঁধেছিল ৭ কেজির টিউমার। জটিল অস্ত্রোপচার করে বের করা হল সেই টিউমার। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির।

ময়নাগুড়ি শিঙিমারির বাসিন্দা মনিবালা পাল বিগত কয়েক মাস ধরেই পেটে ব্যথায় ভুগছেন। চিকিৎসককে দেখানোর পর তিনি বেশকিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকের।

রিপোর্টে দেখা যায়, তলপেট থেকে বুক অবধি ছড়িয়ে রয়েছে মস্ত টিউমার। অস্ত্রোপচারের জন্য এরপরই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেই মহিলাকে। অস্ত্রোপচারের জন্য গঠন করা হয় ৬ সদস্যের একটি টিম।

জানা যায়, প্রায় ৩ ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। টিউমারটি এতই বিশালাকার যে, একসময় অস্ত্রোপচার থামিয়ে প্রায় লিটার খানেক ফ্লুইডও বের করে নিতে হয়। তারপর আবার শুরু হয় অপারেশন। শেষে পেট থেকে বেরিয়ে আসে ৭ কেজির সেই টিউমার। এই মুহূর্তে মণিবালা দেবীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সুস্থ হওয়ার পথে মণিবালা দেবী বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com