বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

যেসব ফল কিডনি রোগ প্রতিরোধে সাহায্য করে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:00 pm, মঙ্গলবার, ৮ মে, ২০১৮

081915_bangladesh_pratidin_buahbuahanসিএনআই নিউজ ডেস্ক :  শরীরের অবাঞ্ছিত অপদ্রব্য বের করে দেয়াই কিডনির কাজ। শরীরে অপদ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেলে কিডনির কাজের পরিমাণ বৃদ্ধি পায়। খাবারের ক্ষতিকর উপাদান কিডনির স্থায়ী ক্ষতি করতে পারে। তবে কিছু ফল কিডনির বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে।

১।  স্ট্রবেরি; অ্যান্থোসায়ানিন এবং ইলাগিটেনিন্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চমাত্রায় থাকে স্ট্রবেরিতে। কিডনিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে স্ট্রবেরি খেতে পারেন। এছাড়াও ফ্রি র‍্যাডিকেল থেকে মুক্ত হতেও সাহায্য করে স্ট্রবেরি।
২। তরমুজ; কিডনিতে জড়ো হওয়া বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে তরমুজের উপাদান।

৩। আপেল; একটি মাঝারি আকারের খোসাসহ আপেলে ১৫৮ মিলিগ্রাম পটাসিয়াম এবং ১০ মিলিগ্রাম ফসফরাস থাকে। আপেলে কোন সোডিয়াম থাকে না বলে এটি কিডনির জন্য উপকারী খাবার।

৪। কলা; কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে যে ফলগুলো তাদের মধ্যে কলাও একটি। কারণ এই সহজলভ্য ফলটিতে উচ্চ মাত্রার পটাসিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান ও থাকে।

৫। পেঁপে; কিডনির স্বাস্থ্যের জন্য একটি জনপ্রিয় ঘরোয়া প্রতিকার হচ্ছে পেঁপে খাওয়া। তাই আপনার ডায়েটে যোগ করুন পেঁপে।

৬। কমলা; প্রস্রাবের এসিডিটি কমতে সাহায্য করার শক্তিশালী ক্ষমতা থাকে কমলার রসে। প্রস্রাবে সাইট্রেটের  মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com