বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

কিডনি ও চোখ সুস্থ রাখবে তরমুজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:56 pm, সোমবার, ৭ মে, ২০১৮

tarmaujসিএনআই নিউজ ডেস্ক : ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর গরমের সময় অত্যন্ত উপকারী একটি ফল হচ্ছে তরমুজ। তরমুজের এমন কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আপনার মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি সেলকে কার্যকরী করে তুলবে।

এটি একটি মৌসুমী ফল, শুধুমাত্র গ্রীষ্মকালেই ফলটি পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি, ভিটামিন এবং খনিজের উপস্থিতি। তরমুজের শতকরা ৯২ ভাগই পানি এবং প্রাকৃতিক ভাবেই ফলটিতে কোনো চর্বি নেই। তরমুজের পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখে। কিডনি ও চোখের জন্য পর্যাপ্ত পুষ্টির যোগান দেবে এ মৌসুমী ফল।

তরমুজের নানাবিধ উপকারীতার মধ্যে কয়েকটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
১. হাড়ের গঠন শক্ত ও মজবুত করতে ভূমিকা রাখে তরমুজ। পটাসিয়াম সমৃদ্ধ ফল হওয়ায় হাড়ের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে, এবং হাড়ের জয়েন মজবুত করে।

২. তরমুজে রয়েছে বেটাক্যরোটিনের একটি চমৎকার উৎস (তরমুজের লাল রঙ=বেটাক্যরোটিন) যা চোখের জন্য অত্যন্ত উপকারী। আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বেটাক্যরোটিন রাতকানা প্রতিরোধেও কার্যকরী ভূমিকা রাখে।

৩.তরমুজ আমাদের শরীরের জমে থাকা চর্বি কমিয়ে ফেলতে সাহায্য করে। Citrulline একটি অ্যামিনো অ্যাসিড যা কিডনির জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি এবং খুব অল্প পরিমাণে ক্যালরি। আর তাই পেট ভরে তরমুজ খেলেও সেই অনুযায়ী ওজন বাড়ে না।

৪. তরমুজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেস জনিত অসুস্থতা কমে যায়। এছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

৫. তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে। এটি পানি শূন্যতা দূর করে, গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরের পানিশূন্যতা দূর হয়। ফলে শরীর থাকে সুস্থ ও সতেজ। এছাড়াও আরো বেশ কিছু উপকারীতা রয়ছে তরমুজ ফলে।

 

 

 

 

 

মামুন/সিএনআই নিউজ/৫০০৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com