বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

গবেষণা বলছে ‘ভাত শরীরের পক্ষে ক্ষতিকারক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:21 pm, বুধবার, ২ মে, ২০১৮

vatসিএনআই নিউজ : দিনে শেষে ভাত ছাড়া বাঙালির খাদ্য তালিকা অসম্পূর্ণ। দেশের একাংশ মানুষই এর উপর নির্ভরশীল। আর সেই ভাতেই নাকি সমস্যা। ভাতের মধ্যেই লুকিয়ে এই ক্ষতিকারক উপাদানটি।

ভাত নারীদের মেনোপজকে সময়সীমাকে তরান্বিত করে। গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ইতিমধ্যেই ওজন বাড়ানোর জন্য ভাতকে দায়ী করেছেন অনেকে।

শুধুমাত্র ভাত নয়, কার্বোহাইড্রেট সমৃদ্ধ যে কোন উপাদানই থাকছে সেই তালিকায়। বাদ যায়নি পাস্তাও। জার্নাল অফ এপিডেমিওলজি অ্যাণ্ড কমিউনিটি হেলথ গবেষণার ফলটি প্রকাশ করে।

১৪,১৫০ জন নারীর উপর পরীক্ষার ফল হিসেবে উঠে এসেছে তথ্যটি। বিষয়টি নিয়ে এক গবেষক মন্তব্য করেন, আর্লি মেনোপজের অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে জেনেটিক কারণ হতে পারে অন্যতম। এবার গবেষকরা আলোকপাত করছেন অন্য দিকে। বিষয়টি ডায়েট।

চার বছর পর একই (১৪,১৫০ জন) নারীদের উপর আবার একটি ফলো-আপ সার্ভে করা হয়। মেনোপজ শুরু হওয়ার স্বাভাবিক সময় ধরা হয় ৫১ কে।

কিন্তু, খাদ্য তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেটের সংযোজন মেনোপজকে তরান্বিত (১ বছর) করতে পারে।

অন্য এক গবেষক জানান, সঠিক সময়ের পূর্বে মেনোপজ একাধিক শারীরিক সমস্যার কারণ হতে পারে। হাড়ের ক্ষয়জনিত রোগ দেখা দিতে পারে। অন্যদিকে নির্দিষ্ট সময়ের পরে মেনোপজ ক্যান্সারের ঝুঁকিকে বাড়ায়।

একটি সঠিক খাদ্য তালিকা বহু রোগ মুক্তির কারণ হতে পারে বলে জানাচ্ছেন একদল বিশেষজ্ঞ। তারা বেশি পরিমাণে কড়াইশুঁটি, গ্রীণ বীণসহ ওমোগা ৩ সমৃদ্ধ খাবার পরামর্শ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com