বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

ব্যাটারি চালিত স্বয়ংক্রিয় এয়ার টেক্সি প্রকাশ্যে আনলো নিউজিল্যান্ড (ভিডিও)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:29 pm, বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

1521037897_0সিএনআই নিউজ : নিউজিল্যান্ডের কিটি হক কোম্পানি ব্যাটারি চালিত এমন এক এয়ার টেক্সি’র উদ্ভাবন করেছে, যেটি একাই উড়ে যেতে পারে। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানটি বলছে, এই বিদ্যুৎ-চালিত এয়ার ট্যাক্সি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে উড়ে যেতে পারে। এছাড়া এটি সেল্ফ-ফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে চলে। তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।

বিমানের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে এটি ১০০ কি.মি. দূরত্বে একাই উড়ে যেতে পারবে। এই ধরনের বিমানকে বলা হয় ইভিটিওএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং। ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে এই ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করছেন।

এরোপ্লেন হলেও এটি হেলিকপ্টারের মতো মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে এবং হেলিকপ্টারের মতোই মাটিতে নেমে আসতে পারে। এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ইভিটিওএল নিয়ে অনেকগুলো কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে। তবে কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটিই সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে করছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক স্টিভ রাইট। বিবিসি।
https://youtu.be/LeFxjRMv5U8

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com