সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

পুরুষদের যৌন সমস্যা দূর করে যে ব্যায়াম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:00 am, শনিবার, ৪ জুন, ২০১৬
4.1.1

4.1.1

সিএনআই নিউজ , ( ০৪ জুন ) :  ওষুধে নয়! এবার যৌন সমস্যা মিটবে ব্যায়ামে। কিগাল এক্সারসাইজ! এই ব্যায়ামই এখন পুরুষের যৌনতার নানা সমস্যা দূর করবে। এই ব্যায়ামের মাধ্যমে পিউবোকোসাইজাস পেশিগুলি সুগঠিত হবে। অনেক সময় মহিলারা সন্তান জন্মের পর কিছু স্বাস্থ্যগত সমস্যা দূর করতে এই ব্যায়াম করে থাকেন। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

বহু বিশেষজ্ঞের মতে, এই ব্যায়াম যৌনশক্তি বৃদ্ধি, যৌনতার প্রতি বিতৃষ্ণা দূর করা ইত্যাদি উপকার করে।

আমেরিকার ইন্সটিটিউট ফর মেনস হেলথের অন্যতম সদস্য ব্রায়ান এল স্টেইক্সেনার জানিয়েছেন, পেলভিক ফ্লোর মাসল এক শ্রেণির টিস্যু যা মানুষের শরীরে থাকে। এগুলি অনেকটা রাবারের মতো হয়। দেহের অভ্যন্তরের নানা প্রত্যঙ্গ এবং শিরা-উপশিরাকে ধরে রাখতে সহায়তা করে। পেশিগুলি আনুস থেকে ইউরিনারি স্পিন্সটার পর্যন্ত প্রসারিত হতে পারে। পুরুষাঙ্গের স্বাস্থ্যের বিষয়টি এরাই নিয়ন্ত্রণ করে।

পরিপূর্ণ যৌনকর্মের জন্যে পিসি মাসল কাজ করে থাকে। পুরুষাঙ্গে উত্তেজনা এরাই সাড়া দেয়। এর সঙ্গে সুষ্ঠুভাবে রক্ত চলাচল ব্যবস্থার অনেকটা এদের নিয়ন্ত্রণে। মাত্র ৬ মাস কিগাল ব্যায়ামের মাধ্যমে ২০ এবং বেশি বয়সের পুরুষরা যৌন দুর্বলতা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে গবেষণায় উঠে এসেছে।

ইউরোলজিস্ট দারিউস পেডুচ জানিয়েছেন, পিসি মাসল সুস্থ থাকলে যৌন উত্তেজনাতে সুষ্ঠুভাবে সাড়া দেয় পুরুষাঙ্গ। পুরুষাঙ্গকে সংকুচিত করতে সিমেনের পেছনে এক ধরনের পেশি কাজ করে। স্পর্শের মাধ্যমে সেই পেশি খুঁজে নেওয়া যায়। এই অংশে ম্যাসাজের মাধ্যমে পেলভিক ফ্লোর মাসলের ব্যায়াম সম্ভব।

এ ছাড়া মলদ্বারে হালকা চাপের মাধ্যমেও এসব পেশিকে সুগঠিত করা যায়। দিনে অন্তত তিনবার কিছুক্ষণ এ ধরনের ম্যাসাজের মাধ্যমে স্বাস্থ্যকর ও পরিপূর্ণ যৌনজীবন লাভ করা যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

 

দিয়া ইসলাম / সিএনআই নিউজ / ২১৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com