সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা ঘোড়াঘাটে দুর্গাপূজাকে সামনে রেখে নারিকেল-গুড়ের চাহিদা ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপি’তে ২১১১টি মামলা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ লাশের পরিচয়ের ভরসা কেবল ডিএনএ ৩ উইকেট নিয়েও তাসকিনের মুখে হাসি নেই

‘শেষবারের মতো বলছি, সব মুছে ফেলুন’, কার বিরুদ্ধে ক্ষুব্ধ নেহা?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:53 pm, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অনুমতি ছাড়াই তাঁর মুখ, ছবি ও অবয়ব ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংশ্লিষ্টদের অবিলম্বে সব কনটেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর অনুমতি ছাড়া মুখ বা অবয়ব ব্যবহার করে এআই-নির্মিত কোনো ছবি কিংবা ভিডিও তৈরি, সম্পাদনা বা প্রচার করা যাবে না।

নেহা শর্মা লেখেন, ‘যাঁরা আমার অনুমতি ছাড়া আমার মুখ বা অবয়ব ব্যবহার করে এআই-জেনারেটেড ভিডিয়ো বা ছবি তৈরি করছেন, তাঁদের অবিলম্বে এ সব বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’

এরপর কনটেন্ট নির্মাতাদের সতর্ক করে তিনি বলেন, ‘ইতিমধ্যে পোস্ট করা সমস্ত কন্টেন্ট মুছে ফেলুন এবং আমার পরিচয় ব্যবহার করে কোনও এআই ভিডিয়ো বা ছবি তৈরি, এডিট বা সার্কুলেট করা থেকে বিরত থাকুন। আমার বিকৃত রূপ তুলে ধরতে বা আমার নাম ক্ষুণ্ণ করতে এ ভাবে মুখ ব্যবহার করা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি আমার মুখ বা চেহারার এমন বেআইনি ব্যবহারের কোনও অনুমতি দিচ্ছি না।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি এবং ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট কিংবা এআই টুলের আড়ালে থেকে কেউ আইনি দায়বদ্ধতা এড়াতে পারবেন না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কারও মনে করা উচিত নয় যে ভুয়ো অ্যাকাউন্টের পেছনে লুকিয়ে থেকে বা এআই টুল ব্যবহার করে আইনি দায়বদ্ধতা থেকে বেঁচে যাওয়া যাবে। যাঁরাই এই ধরণের কন্টেন্ট পোস্ট, শেয়ার বা তৈরি করছেন তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আমি কঠোর আইনি ব্যবস্থা নেব। অবিলম্বে সব কন্টেন্ট মুছে ফেলুন, এটাই আপনাদের শেষ সতর্কবার্তা!’

এদিকে, ব্যক্তিগত জীবনে এআইয়ের অপব্যবহার নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নতুন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন নেহা শর্মা। হরিশ গার্গি পরিচালিত পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’-এ দেখা যাবে তাঁকে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন জ্যাসি গিল ও হ্যাপি রাইকোটি। সিনেমাটি আগামী ২৭ নভেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com