বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন অবিশ্বাস্য ভলিতে গোল, জিদানকে স্মরণ করালেন বেলিংহাম মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

সাভারে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:29 pm, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকা জেলা যুবলীগের সাবেক নেতা এবং বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম ও অর্থ যোগানদাতা মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন সাভারের ভবানীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওয়াজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন যুবলীগের সাবেক নেতা হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে প্রত্যক্ষ অর্থ যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এ ছাড়া একাধিক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থেকে মিছিল-মিটিংয়ের পরিকল্পনা, তথ্য আদান-প্রদান ও সার্বিক সহায়তা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে  আজ সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com