
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস্য (নারী মেম্বর)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখ সহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসাঃ হামিদা খাতুন (৪৭)। তিনি মাজবাড়ীর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর এবং চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্বামী সাজেদা বেগম (৪০)। তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুইজন নারী মেম্বর ইয়াবাসহ গ্রেফতার হয়েছে বিষয়টি শুনেছেন। কিন্তু প্রশাসনিক ভাবে এখনও তাকে কিছু জানানো হয় নাই।