রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক ৩ অভিযান: মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:52 pm, শনিবার, ১ আগস্ট, ২০২৬

“সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের থাবায় তছনছ মাদকের রাজ্য! ইয়াবা আর ফেনসিডিলসহ জালে ধরা পড়ল ৬ পেশাদার কারবারি!”

“ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার ও আশুলিয়ায় চালানো হয়েছে বিশেষ তিনটি অভিযান।”

  • ১ম অভিযান (সাভার নামাবাজার): “৩১ জুলাই সন্ধ্যায় সাভার মডেল থানার নামাবাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় দুই মাদক ব্যবসায়ী—মোহাম্মদ আলী ও মোঃ জহির। উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা।”

 

  • ২য় অভিযান (আশুলিয়া জিরাবো):“এরই ধারাবাহিকতায় ১ আগস্ট রাতে আশুলিয়ার জিরাবো পুকুরপাড়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ে সাব্বির হোসেন ও লিটন নামে আরও দুই কারবারি।”

 

  • ৩য় অভিযান (সাভার আধুনিক হাসপাতাল এলাকা): “একই রাতে সাভার আধুনিক হাসপাতাল এলাকা থেকে ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় ওমর ফারুক ও নুরজাহান বেগম।”

“পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের অনেকের নামেই আগেই একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com