মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ দিল যুক্তরাজ্য জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের গাজায় ত্রাণ কার্যক্রমে হামাসের বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জাতিসংঘের খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কাজিপুরে যমুনায় হু হু করে বাড়ছে পানি, চরাঞ্চলে বন্যার সঙ্গে ভাঙন আতঙ্ক সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:51 pm, সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা পাড়া ও বিজিবি পাড়া এলাকার ১শ’টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সেলিম রানা, সুবেদার হাফিজুর রহমান। ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় চাল, ডাল, তেল এবং আলু।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান করে আসছে বাহিনীটি। চলমান বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান সেক্টরের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। গত দু’দিনে ১২২ পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বাসস’কে বলেন, যারা বন্যা দুর্গত অবস্থায় আছেন, পানিতে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করে স্কুলগুলোতে আশ্রয়ের ব্যবস্থা করেছি। আমরা প্রতিবারই দেশবাসীর পাশে আছি। সামনেও থাকব। আমরা পরিবারগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা করেছি।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com