শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয় বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয় বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১৮ বাজেট ঘোষণা পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ রাশিয়ায় গিয়ে যু’দ্ধে:র ফাঁদে রাজবাড়ীর যুবক, দেশে ফেরার আকুতি তদন্তে নোটিশ গোপনের অভিযোগ, প্রশ্নের মুখে তিন সহকারী শিক্ষা কর্মকর্তা সাক্ষীরা লিখছেন বক্তব্য, অভিযুক্ত কর্মকর্তা ঘুরে দেখছেন তদন্তকক্ষ

বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১৮ বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:30 am, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক মো. মাসুদুর রহমান।

গতকাল বুধবার বিকেল ৫টায় পৌরসভায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেছেন তিনি।

বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্সেস থেকে ৭ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা, রেইট ১ কোটি ৫ লাখ, ফিস ১০ কোটি ৩৫ লাখ ৫০ হাজার, অন্যান্য আয় ৩ কোটি ১ লাখ, উন্নয়ন খাত ব্যাতীত আয় ৩০ লাখ, সরকারী অনুদান ৭৫ কোটি ৯৫ লাখ, পানি সরবরাহ ১৮ লাখ ৭০ হাজার, মূলধন আয় ২ কোটি টাকা ও প্রারম্ভিক জের ১৮ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৪৫০ টাকা ধরা হয়েছে।

এছাড়া ব্যয়ের খাতে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৭৯ কোটি ৩৪ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা, শিক্ষা ও সংস্কৃতি খাতে ৬৩ লাখ টাকা, ত্রাণ, সাহায্য ও অনুদান ৬২ লাখ টাকা, সাধারণ সংস্থাপন ৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, জ্যান্ডার আ্যাকশন প্লান ৩৬ লাখ টাকা, দারিদ্র বিমোচন কর্মসূচি ৩৬ লাখ টাকা, পানি সরবরাহ ২৯ লাখ ১০ হাজার টাকা, মুলধন ব্যায় ২ কোটি ৭০ লাখ টাকা, সমাপনী স্থিতি জের ১৩ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা, পরিচালন ও রক্ষনাবেক্ষণ ৫৭ লাখ টাকা, স্থানান্তর ৭ কোটি টাকা, অন্যান্য ২ কোটি ৫০ হাজার, রাজস্ব তহবিল-২ হতে স্থানান্তর ৫ লাখ টাকা।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের পৌরসভা প্রশাসক মো. মাসুদুর রহমান পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, বসুরহাট পৌরসভার বুক ঘেসে প্রবাহমান শংকরবংশি খাল ও

মাছুয়াদোনা খাল সংস্কার করে পানি প্রবাহ নিশ্চিত করণ ও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হালিম উল্যাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, সাবেক কাউন্সিলর নুর নবী সবুজ, মাজহারুল হক তৌহিদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার বিশিষ্ট নাগরিকবৃন্দ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com