শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা বালিয়াকান্দিতে দূনীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক খুবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ইন্তেকাল

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • আপডেট সময় : 12:45 pm, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ পেয়ে বাঁধভাঙা আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়, বৃষ্টি-বাদল, বন্যা, খড়ারমত বৈরী আবহাওয়া থেকে সাময়িকভাবে পাঠ্য প্রস্তুক ও শিক্ষার্থীকে সুরক্ষার জন্য এইসব উপকরণ দেয়া হয়।
সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-।।।) প্রকল্পের আয়োজনে চন্ডিপুর তহুরুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।
বুধবার বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় (SLCRDCR -।।।) প্রকল্পের আওতায় ৫৫৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপকরণ বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান।
 বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী মোস্তফা মাসুম।
 মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের প্রকল্প কর্মকর্তা প্রসেনজিত রায়, (SLCRDCR -।।) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল, টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন প্রমূখ ।
জানা গেছে, স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক ( SLCRDCR-।।।) প্রকল্পের আওতাভূক্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com